July 29, 2026
92621bc8fd6daea397161d1bd6a22c671785248875950338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: অগাস্ট থেকে ফের পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার দাম বাড়ছে একাধিক জিনিসের। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে কাঁচামালের দাম যেমন বেড়েছে, তেমনই বেড়েছে আমদানি-রফতারির খরচ। সেই সঙ্গে টাকার দামের ওঠানামাকেও এর জন্য দায়ী করছেন অর্থননৈতিক বিশেষজ্ঞরা। (Price Hike in August)

অগাস্ট থেকে যে যে জিনিসের দাম বাড়তে চলেছে, সেই তালিকায় রয়েছে প্যাকেটে বন্দি চা, মাথায় মাখার তেল, ফ্রিজ, টিভি, জামাকাপড় এবং গাড়ি। অগাস্ট মাস থেকে এই সব জিনিসের দাম ৬ থেকে ৮ শতাংশ বাড়তে চলেছে। উৎসবের ঠিক আগে আগে এহেন মবল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়ার আশঙ্কা। (Price Hike)

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভারতে Haier India-র চিফ এগজিকিউটিভ সতীশ এন এস  এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘দ্য ইকনমিক টাইমসে’। তাঁর কথায়, “পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হবে ভেবেছিলাম আমরা। কিন্তু টাকার দামে যে ওঠাপড়া চলছে, কাঁচামালের দাম যেভাবে বাড়ছে, তাতে জিনিসপত্রের দাম বাড়বে। খরচে কুলোতে পারছে না ইন্ডাস্ট্রি।”

Calvin Klein, Tommy Hilfiger-এর মতো নামী বিদেশি সংস্থার জামাকাপড় ভারতে বিক্রি করে Arvind Fashions. ওই সংস্থার চিফ এগজিকিউটিভ আমিশা জৈন জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হওয়ায় নিজেদের লাভের দিকটা দেখতে হচ্ছে তাঁদের। তাতেই জামাকাপড়ের দাম বাড়ানো ছাড়া উপায় চোখে পড়ছে না। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, যুদ্ধকালে আগে থেকে কম দামে কিনে রাখা জামাকাপড় বিক্রি করা হয়েছে। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে নতুন যে জামাকাপড় বিদেশ থেকে আসছে, তাতে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তাই দাম বাড়ানো ছাড়া উপায় নেই। 

আরও পড়ুন: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

একই ভাবে দাম বাড়তে চলেছে বৈদ্যুতিন সামগ্রীর। চলতি বছরে ইতিমধ্যেই ফ্রিজ, ওয়াশিং মেশিনের দামে ১০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। টিভির দাম বেড়েছে ১৫ শতাংশ। আরও ৪ থেকে ৬ শতাংশ দাম বাড়বে অগাস্ট থেকে। মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দাম বাড়তে চলেছে স্মার্ট ফোনেরও। স্যামসাং, ভিভো, ওপ্পো, মোটোরোলা, রিয়েলমি-প্রায় সব সংস্থার ফোনেরই দাম বাড়ছে অগাস্ট থেকে।

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা Maruti Suzuki-ও একই পথে হাঁটছে। অগাস্ট থেকে গাড়ির দাম ৩০০০০ টাকা বাড়াতে চলেছে তারা। চলতি অর্থবর্ষে এই নিয়ে দ্বিতীয়বার গাড়ির দাম বাড়াচ্ছে Maruti Suzuki. গাড়ির দাম বাড়াচ্ছে Honda-ও। টাটা মোটর্স এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আগেই দাম বাড়িয়েছে। ভারতে মার্সিডিজ-বেঞ্জও গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে এবার। তবে দাম বাড়লেও, মানুষ প্রয়োজন বুঝে টাকা খরচ করতে পিছপা হবেন না বলে মনে করছেন Havells India-র চেয়ারম্যান অনিল রাই গুপ্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks