মেষ রাশি (Mesh Rashi) –
কেরিয়ার- কর্মস্থলে আপনি পরিশ্রমের ভাল ফল পাবেন। রাজনীতির সঙ্গে জড়িতদের জন্য দিনটি বিশেষ গুরুত্ব দেবে।
অর্থ- আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অযথা খরচ করা থেকে বিরত থাকুন।
ভালবাসা- প্রেমে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি ভাল। বিয়ের প্রস্তাব পেতে পারেন অবিবাহিতরা।
স্বাস্থ্য- স্বাস্থ্য ঠিক থাকবে। মানসিক শক্তি বজায় থাকবে।
বৃষ রাশি (Brisha Rashi) –
কেরিয়ার- চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে। পদোন্নতির সম্ভাবনা আছে।
অর্থ- ধনলাভের সংকেত আছে। আর্থিক অবস্থা মজবুত হবে। তবে নতুন বিয়োগ করা এড়িয়ে চলুন।
ভালবাসা- পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
স্বাস্থ্য- স্বাস্থ্য ভাল থাকবে। তবে শরীর চর্চার দিকে নজর দিন।
মিথুন রাশি (Mithun Rashi) –
কেরিয়ার- কর্মক্ষেত্রে দিনটি ভাল থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। শিক্ষার্থীদের নতুন কিছু হতে পারে।
অর্থ- হঠাৎ অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে।
ভালবাসা- পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। বিবাহিত জীবন আরও মজবুত হবে।
স্বাস্থ্য- স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
কর্কট রাশি (Karkat Rashi) –
কেরিয়ার- নতুন কাজের সূচনার জন্য দিনটি ভাল। ব্যবসায় সাফল্য আসবে।
অর্থ- ধনপ্রাপ্তির যোগ আছে। নতুন জায়গায় বিনিয়োগ করতে পারেন।
ভালবাসা- সম্পর্কে বিশ্বাস বাড়বে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।
স্বাস্থ্য- স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
সিংহ রাশি (Singha Rashi) –
কেরিয়ার- কর্মক্ষেত্রে নতুন কিছু হতে চলেছে। পড়ুয়াদের জন্য দিনটি ভাল।
অর্থ- আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।
ভালবাসা- দাম্পত্য জীবন সুখের হবে।
স্বাস্থ্য- মানসিক উদ্বেগ থেকে রেহাই পাবেন।
কন্যা রাশি (Kanya Rashi) –
কেরিয়ার- কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলবে। কেরিয়ার পরিবর্তনের যোগ। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।
অর্থ- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিনিয়োগ করতে পারেন।
ভালবাসা- প্রেমজীবনে উন্নতি সম্ভব। পরিবারের সঙ্গে দিন ভাল কাটবে
স্বাস্থ্য- স্বাস্থ্য ভাল হবে। খাওয়া-দাওয়ার যত্ন নিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
