June 13, 2026
586733-suryakumar-yadav-poor-form.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্রেফ নিজের নামের ছায়া হয়ে মাঠে বিচরণ করছেন! একদা বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার আজ আইসিসি ক্রমতালিকায় ১০ নম্বরে। ২০২৫ সালের পরিসংখ্যান বলছে সূর্য প্রায় নিভেই গিয়েছে! ১৯ ইনিংসে ১২৩.২-এর স্ট্রাইক রেটে মাত্র ২১৮ রানই করতে পেরেছেন তিনি। 

Add Zee News as a Preferred Source

নিভন্ত সূর্যের উপর বিরাট চাপ!

নম্বর এও বলছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে সূর্য, অভিষেক করার পর থেকে এত খারাপ পারফরম্যান্স করেননি। ভারতীয় দলের অন্দরমহলের একাংশের মতে, স্রেফ অধিনায়ক বলেই তিনি দলে রয়েছেন। নাহলে অনেক আগেই তাঁকে বাইরের দরজা দেখিয়ে দিতেন নির্বাচকরা। জানা যাচ্ছে যে, জাতীয় দলের অধিনায়ক হিসেবে আসন্ন টি-২০ বিশ্বকাপই সূর্যর শেষ অ্যাসাইনমেন্ট! রীতিমতো তাঁর চাকরি নিয়ে টানাটানি। 

কীভাবে সূর্য ফিরবেন ফর্মে? 

এই অবস্থায় সূর্যকে বাঁচাতে মাঠে নামলেন দেশের স্বনামধন্য জ্যোতিষী সঞ্জয় বি জুমানি। অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট সোশ্যাল মিডিয়ায় সূর্যর রোগের দাওয়াই বাতলে দিয়েছেন। সঞ্জয়ের মতে সংখ্যাতত্বের মহাগেরোয় ফেঁসেছেন সূর্য। গ্রহের ফেরেই সূর্য জ্বলতে পারছেন না। সঞ্জয় লিখেছেন, ‘টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফর্মে নেই। এমনকী তাঁর পরিসংখ্যানও তা বলছে। ড্যাশিং ব্যাটারের জন্মতারিখের ডাবল নম্বর ৫ (১৪ সেপ্টেম্বর ১৯৯০) মঙ্গলের জন্য শুভ নয় সূর্যকুমারের এটা বুঝেই নিজের জার্সি নম্বর পরিবর্তন করা উচিত। ওর জার্সি নম্বর ৬৩ (আবারও যা ৯!)। কেউ কেউ যুক্তি দিতে পারেন যে বিরাট কোহলিও ৫ সংখ্যার জাতক, কিন্তু তার জার্সি নম্বর ১৮ বা ৯, কিন্তু তিনি বৃশ্চিক রাশির জাতক, যার অধিপতি ৯, অর্থাৎ মঙ্গল। তাই ৯ সংখ্যাটি তার জন্য সৌভাগ্যের। জার্সিতে নাম ও নম্বর মিলিয়ে, বিরাট এবং ১৮ যোগ করলে আমরা ৩২ বা ৫ পাই! অন্যদিকে সূর্য এবং ৬৩ যোগ করলে আমরা ১৩ পাই! সূর্যকে আমার পরামর্শ-সূর্য ২৪ নম্বর জার্সি পরুক।’

সূর্য নিজে কী বলছেন? 

সূর্য গুজরাতের জিএলএস ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে গিয়ে কথা বলেছেন তাঁর খারাপ ফর্ম নিয়ে। সূর্য মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘একজন ক্রীড়াবিদ সবসময় ভালো সময় উপভোগ করেন না। আমি বলছি না যে, আমরা খারাপ সময় সহ্য করি। তবে এটা একটা শেখার প্রক্রিয়া। এমন একটা পর্যায় সবসময় আসে যখন আপনি অনুভব করেন যে, এটা শেখার একটা ধাপ। আমার জন্য এটা সেই শেখার বক্ররেখা। যা কিছুটা উত্থান-পতনে ভরা ছিল। আপাতত আমার ১৪ সৈনিক আমার হয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। আমি যেদিন জ্বলে উঠব, সেদিন কী হবে তা তারা জানে। আমি নিশ্চিত আপনারাও সবাই সে সম্পর্কে জানেন, আমি এ ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। আমি সত্যিই কঠোর পরিশ্রম করছি।’ নিজের ছাত্রাবস্থার সঙ্গে তুলনা করে সূর্যর সংযোজন, ‘আপনারা ভাবুন তো, যদি আপনার পরীক্ষায় কম নম্বর পান, তাহলে কি আপনি স্কুল ছেড়ে দেবেন? আপনি আবার কঠোর পরিশ্রম করবেন এবং আবার ভালো নম্বর পাবেন। আমিও সেটাই করার চেষ্টা করছি। আমি আরও ভালো পারফরম্যান্স নিয়ে ফিরে আসার চেষ্টা করছি।’
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষান এবং হর্ষিত রানা।
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks