July 17, 2026
263c6afae09af2ca6134b8df9b4b7cc417843143491871466_original.jpg
Spread the love


বার্বাডোজ়: বলা হতো, তাঁর মতো অলরাউন্ডার বিশ্বক্রিকেটে আর কখনও আসেননি। স্যর গারফিল্ড সোবার্সের সফর থেমে গেল আচমকাই। ৮৯ বছর বয়সে বার্বাডোজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গ্যারি সোবার্স।

কিংবদন্তির মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। ভারতের কিংবদন্তি সুনীল গাওস্কর বলেছেন, ‘সম্ভবত ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন। বিশ্বের সেরা ক্রিকেটার আমাদের ছেড়ে চলে গেলেন। ক্রিকেটার গ্যারি সোবার্সকে ব্যাখ্যা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। আমরা ছোটবেলা খেলা শুরু করার পর যা যা হওয়ার স্বপ্ন দেখতাম, সবটাই ছিলেন তিনি।’

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এই শতাব্দীর অন্যতম সেরা ক্রিকেটারের প্রয়াণে দুঃখিত। ব্যাট বল হাতে তাঁর অবদান দৃষ্টান্ত হয়ে রয়েছে।’ 

 

মহম্মদ আজহারউদ্দিনের পোস্ট, ‘ক্রিকেট তার সেরা আইকনকে হারাল। স্যর গারফিল্ড সোবার্সের প্রয়াণে অসম্ভব দুঃখ পেয়েছি। ক্রিকেট খেলা অন্যতম সেরা প্লেয়ার।’

 

গ্যারি সোবার্সের প্রয়াণে আইসিসি চেয়ারম্যান জয় শাহর পোস্ট, ‘বিশ্ব ক্রিকেটের বরেণ্য চরিত্র স্যর গ্যারি সোবার্সের প্রয়াণে শোকস্তব্ধ। কিংবদন্তি। ওঁর কৃতিত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ওঁর পরিবারের সকলকে সহমর্মিতা।’ 

 

 

আরও পড়ুন: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks