May 2, 2026
5ba7b3353477112970166dfd877080271772942087100507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মেগা ফইনাল। টুর্নামেন্টের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান দল (Pakistan Cricket Team)। তবে ফাইনাল ম্যাচের আগেই ফের একবার চর্চায় পাকিস্তান দল। কিন্তু হঠাৎ ফাইনালে যে দল নেই, সেই দল কেন চর্চায়? কারণ দলের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) এক মন্তব্য।

পাকিস্তানি ক্রিকেটারকে দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের খেলার ধরন নিয়ে এক সাংবাদিক বলেন। রিজওয়ান সেই তুলনা প্রসঙ্গে কোনও কথাই বলেননি। তারপর তিনি যা বললেন, তাতে ক্রিকেটবিশ্ব খানিকটা চমকেই যায়। আর মুহূর্তেই ভাইরালও হয়ে যায় রিজওয়াের সেই ভিডিও। কী এমন ছিল সেই ভিডিওতে? পাকিস্তানি ক্রিকেটার ঠিক কী বলেছিলেন?

পাকিস্তান নেট রান রেটের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়। কোনওক্রমে তারা নিজেদের সুপার এইটের শেষ ম্য়াচে শ্রীলঙ্কাকে হারালেও পর্যাপ্ত ব্যবধানে দ্বীপরাষ্ট্রকে হারাতে ব্যর্থ হয় পাকিস্তানি দল। ফলে টুর্নামেন্ট থেকেই তাদের ছিটকে যেতে হয়। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে সাংবাদিককে রিজওয়ানকে বলতে শোনা যায়, ‘শ্রীলঙ্কা ম্যাচটা তো আমাদের জন্য খুবই খারাপ গিয়েছিল।’ এর জবাবে রিজওয়ান বলেন, ‘ওটার কোনও গুরুত্ব নেই, আমরা ম্যাচ জিতেছি আর সেটাই আসল কথা।’ এরপরেই তাঁকে ভারতীয় দলের খেলার ধরন দেখিয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘কিন্তু দেখুন না ভারত যেভাবে খেলছে।’ এর জবাবে রিজওয়ান বলেন, ‘ক্ষমা করবেন, আমি ওদের ম্যাচ দেখি না।’

 

যেখানে নেট রান রেট জেরে পাকিস্তানকে বাদ পড়তে হয়েছে, সেখানে রিজওয়ানের এহেন মন্তব্য অনেকেই ভালভাবে নেননি। অনেকেই মনে করছেন যে বিশ্বের সেরাদের দেখে শেখাটাও পেশাদার হিসাবে জরুরি। রিজওয়ান অবশ্য সেইসবের ধার ধারেন না।

তবে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। একদা বিশ্বের সেরা আম্পায়ারদের অন্যতম আলিম দার পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন কমিটির সদস্য হয়েছিলেন সম্প্রতি। তবে দলের খারাপ পারফরম্যান্সের পরে তিনি নিজে পদত্যাগ করেছেন বলে খবর। মঙ্গলবারই আলিম দার পদত্যাগ করেন বলে জানানো হয়। দাবি করা হচ্ছে আলিম দার পাক দলের প্রধান কোচ মাইক হেসনকে দল নির্বাচনে যে পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই বিষয়ে ক্ষুব্ধ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks