কলকাতা: সজনে ডাঁটা খায়নি, এমন বাঙালি নেই। আসলে বাঙালিদের খাবারের মধ্যে ডাঁটার তরকারি অন্যতম বিখ্যাত। ভাত, মুগের ডালের সঙ্গে ডাঁটার তরকারি, অনেক মানুষই খেতে ভালবাসেন। আর এই সজনে ডাঁটার গাছকে বলা হয় মিরাকল ট্রি বা অলৌকিক গাছ। এর কারণ, এই গাছের রয়েছে একাধিক চিকিৎসাগত গুণ।
আরও পড়ুন: আমাদের সাধারণ জীবন কীভাবে বদলে দিচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার?
গবেষণায় দেখা গিয়েছে জল থেকে মাইক্রো প্লাস্টিক দূর করতে সক্ষম এই গাছ। ব্রাজিল ও ইউনাইটেড কিংডমের একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছেন যে সজনে ডাঁটা জলের মধ্যে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিকের কণা অপসারণ করতে পারে। ইতিহাসে এমন প্রমাণ পাওয়া গিয়েছে যে গ্রিক, রোমান ও মিশরীয় সভ্যতায় জল পরিশোধনের জন্য সজনে ডাঁটার ব্যবহার হতো।
মাইক্রো প্লাস্টিক হল প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। যা পরিবেশের দূষণ ঘটায়। সমুদ্র, পাহাড় সহ প্রাকৃতিক পরিবেশের মধ্যে তো ছড়িয়ে যাচ্ছেই। এ ছাড়াও আমাদের খাবার ও পানীয়তেও মিশছে। ২০২৪ সালের একটি সমীক্ষা বলছে বিশ্বের ৮৩ শতাংশ নলকূলের জলে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এ ছাড়াও তা মানুষের শরীরেও প্রবেশ করছে। এর ফলে হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজননে সমস্যার মত একাধিক গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন: মাত্র ১২ বছরে জমিয়ে ফেলতে পারেন ১ কোটি টাকা! উপায়টা খুবই সহজ কিন্তু রাস্তাটা বেশ কঠিন
বর্তমান পৃথিবীতে পিভিসি মাইক্রোপ্লাস্টিক অনেক বেড়ে গিয়েছে। এই ধরনের মাইক্রোপ্লাস্টিকের ৯৮.৫ শতাংশ অপসারণ করতে সক্ষম সজনে ডাঁটার বীজ। গবেষক অ্যাড্রিয়ানো গনসালভেস দোস রেইস বলছেন, এই বীজে “কোয়াগুল্যান্ট” হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে, যা জলে থাকা ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোকে এক জায়গায় নিয়ে আসে। ফলে ফিল্টার করা সহজ হয়।
তবে সজনে ডাঁটার ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেখা গিয়েছে, একটি সজনে ডাঁটার বীজ প্রায় ১০ লিটার জল শোধন করতে পারে। ফলে, বড় বড় যে সব জায়গায় জল পরিশ্রুত হয়, সেই সব জায়গায় সজনে ডাঁটার ব্যবহার করা বেশ কঠিন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক উপায়ে মাইক্রোপ্লাস্টিক অপসারণের ক্ষেত্রে সজনে ডাঁটার একটি সস্তা ও টেকসই সমাধান হতে পারে। ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে এর কার্যকারিতা ও ব্যবহারযোগ্যতা বাড়ানো সম্ভব বলে আশা করা হচ্ছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
