July 30, 2026
0fa48138dce241125ab2f19250003e1c17853979556611373_original.jpg
Spread the love


কলকাতা: উৎসবে, উপহারে বা বিয়েতে সাধারণ মধ্যবিত্ত সোনা আর রুপো কিনে থাকেন। আর সময়ের সঙ্গে যত বাড়তে থাকে সোনার দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মধ্যবিত্তের চিন্তা। চওড়া হয় কপালের ভাঁজ। কিন্তু আজ ৩০ জুলাই কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট সোনা সাধারণত কিনে থাকেন স্বর্ণ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এই সোনার দাম আজ ৩০ জুলাই প্রতি গ্রামে বেড়েছে ৫৩ টাকা। অর্থাৎ, ১ গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ২১৩ টাকা। ১০ গ্রামের দাম বেড়েছে ৫৩০ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৩০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

গয়না তৈরি করতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনা। দামে বেড়েছে সেই ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ৫০ টাকা দাম বেড়েছে এই সোনার। আজ গয়না তৈরির সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এই সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৫০০ টাকা করে। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি গতকালের তুলনায় লাভবান হবেন। কারণ, আজ এই সোনার দামও বেড়েছে প্রতি গ্রামে ৪৮ টাকা করে। আজ বিক্রি করলে প্রতি গ্রামের দাম পাবেন ১২ হাজার ৯৩৩ টাকা করে।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনা ব্যবহার হয় হিরে বা কোনও পাথর বসানো গয়না তৈরি করতে। আজ বেড়েছে এই সোনার দামও। এই সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ৪০ টাকা করে। এই সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫ টাকা করে।

রুপোর দাম

সোনার দাম বাড়লেও দাম কমে গিয়েছে আর এক মূল্যবান ধাতু, রুপোর। প্রতি কেজি রুপোর বারের দাম কমেছে ৯৩০ টাকা। এর ফলে, প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২০ হাজার ৭৩৭ টাকা।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks