June 13, 2026
9fcd12898ebb3ac323bd0e0e236e95941771391936624507_original.jpg
Spread the love


কলম্বো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটের সাত দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র একটি স্থান। সেই জায়গায় পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দল নেবে। আজই তা নির্ধারিত হবে। পাকিস্তান আজ মরণ-বাঁচন ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ( Pakistan vs Namibia)  মাঠে নামছে। সেই ম্যাচে জিতলেই সলমন আলি আঘাদের সুপার এইটের স্থান পাকা। তবে তেমনটা না হলে? ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন কী হবে?

গত রবিবার ভারতের বিরুদ্ধে ৬১ রানের বিরাট ব্যবধানে পরাজয় যে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে আরও খানিকটা পিছিয়ে দিয়েছে, তা নয়। পাকিস্তানের নেট রান রেটও এর জেরে বিরাট ধাক্কা খেয়েছে। আপাতত গ্রুপ ‘এ’ থেকে ভারত সুপার এইটে পৌঁছে গিয়েছে। শেষ আটে যাওয়ার লড়াইটা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। দুই দলই দুইটি করে ম্যাচ জিতে আপাতত চার পয়েন্টে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে ফেলায় তারা সর্বোচ্চ চার পয়েন্টই থাকতে পারবেন। তবে পাকিস্তানের নামিবিয়াকে হারিয়ে ছয় পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে তারাই তখন সুপার এইটে যাবে, আর হারলে এমনিই নেট রান রেটে যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে থাকা পাকিস্তানের সব আশা সহজ হয়ে যাবে।

হার বা জিতের ক্ষেত্রে বিষয়টা কী হতে পারে তা স্পষ্ট। তবে ম্যাচের কোনও ফলাফল না হলে তখন কী হবে? এসএসসি কলম্বোতে আজ নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা পাকিস্তানের। কিন্তু বিষয়টি হল আজ কলম্বোতে কিন্তু বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর একটার দিকে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর ঠিক আগে, দুইটো নাগাদ সেই সম্ভাবনা আরও বেড়ে দাঁড়াবে ৭০ শতাংশ। ম্যাচ শুরুর সময় দুপুর তিনটেতে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব আহামরি কিছু না হলে পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হবেই। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ম্যাচ শেষ হওয়ার সর্বশেষ সময় ৭টা ১০। তার মধ্যে খেলা শেষ না হলে ম্যাচ ভেস্তে যাবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে পাকিস্তান-নামবিয়ার ম্যাচ ভেস্তে গেলে সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে। পাকিস্তানের পয়েন্ট তখন পাঁচ হয়ে যাবে। পাকিস্তান এমন পরিস্থিতিতে সুপার এইটে পৌঁছে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks